বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট কত? বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মানের সাথে বাংলাদেশি টাকার বিনিময়ে হার সম্পর্কে জানানো হয়। তাছাড়া প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেট রেট সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের Expat Life BD সাইটে। সবাইকে ধন্যবাদ।

এই ব্লগটি সন্ধান করুন

আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।


 আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।

একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ১৯ বছরের মেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল।

এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার মা-বাবা।

নিরবে, মাথা নিচু করে, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি তার মা - বাবা

মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—

"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। এবং মেয়ের রয়েছে অনেক উচ্চ আকাঙ্খা, কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি। এবং নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান। কিন্তু এখানেই শেষ নয়।

এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শরীরী ভাষা সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর মনোভাব। এবং তার পশ্চিমাদের রিতিনিতি, আচার-আচরণ, 

এটা বাংলাদেশের জন্য নয়।

সে যেন বাবা-মা নয়, একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে! আদালতের কাঠগরায়

শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—

এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোংরা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।

তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?

সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?

এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে?

Habibur Rahman Babul 

মন্তব্যসমূহ