শিক্ষকতার ৩৫ বছরের পর রাজকীয় ভাবে অবসরে যাচ্ছেন মকবুল হোসেন স্যার। আগামী ২৮/০৬/২০২৫ ইং তারিখ, রোজ শনিবার।
শিক্ষকতার ৩৫ বছরের পর রাজকীয় ভাবে অবসরে যাচ্ছেন মকবুল হোসেন স্যার।
আগামী ২৮/০৬/২০২৫ ইং তারিখ, রোজ শনিবার।
সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগন্জ বাজারের অবস্থিত জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় মকবুল হোসেন স্যারের বিদায় অনুষ্টানের দিন ধার্য্য করা হয়েছে।
স্যার আমাদের দীর্ঘ ৩৫ বছর শিক্ষা প্রধান করে গেছেন। আগামী শনিবার স্যারের বিধায়ী আনুষ্ঠান।
আমাদের এলাকার নক্ষত্র, জীবন্ত এক উপন্যাস,আলোর দিশারি, শিক্ষার্থীদের স্বপ্নসারথি,যার জীবন-যৌবন সঁপে দিয়েছেন ১ টি মাত্র প্রতিষ্ঠানে।যার আলোয় আলোকিত শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের আনাচে-কানাচে। এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি।চাইলেই অন্য কোন প্রতিষ্ঠান বা ইউরোপ-আমেরিকা চলে গিয়ে উন্নত জীবন-যাপন করতে পারতেন।কিন্তু ভালবেসে একই প্রতিষ্ঠানে কাটিয়ে দিয়েছেন জীবনের ৩৫ টি বছর।
জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে যিনি নিরবে নিভৃতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি আমাদের সবার প্রিয় মো: মকবুল হোসেন স্যার।
নিজের কর্মজীবন এবং বিদ্যালয়ের প্রতি ভালবাসার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে গেলেন স্যার।
জীবন্ত এক মহা ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমি স্যারের ছাত্র এটা আমার অহংকার। দীর্ঘ শিক্ষকতা জীবনে স্যারের উপর কোন অভিযোগ থাকবে দূরের কথা,স্যার বেত নিয়েই কোন দিন ক্লাসে ঢুকেন নি।
স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আয়োজনে : দেশ এবং প্রবাসে অবস্থানরত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী বৃন্দ।
আমি আশা করব বিধায়ী আনুষ্ঠানে আমরা প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রী সবাই উপস্থিত থাকার।
আামাদের উপস্থিতি দেখে যাতে স্যার বলতে পারেন আমার ৩৫ বৎসরের শিক্ষকতা সফল হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ২০১৯ এর ব্যানার।
তাই আমি সবার কাছে অনুরোধ করব যাতে এই একটা দিন আমরা স্যারকে উপহার হিসেবে দিতে পারি। পরিশেষে অনুষ্ঠানের সভার উপস্থিতি কামনা করি।
বিদায়ী সকল পোস্ট পাবার জন্য ফলো দিয়ে রাখুন।
ধন্যবাদ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন